সাত কলেজের নিউ মার্কেট থানা ঘেরাও কর্মসূচি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক:

সাত কলেজের শিক্ষার্থীরা নিউ মার্কেট থানা ঘেরাও এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস বন্ধ করার কর্মসূচি প্রত্যাহার করেছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে বৈঠক শেষে তারা এটি জানায় ।

ঢাকা কলেজের শিক্ষার্থী মঈনুল ইসলাম বলেন, সরকার তাদের ছয় দফা দাবির ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছে এবং যেগুলোর তাৎক্ষণিক পূরণ করা সম্ভব ছিল, সেগুলো ইতোমধ্যে পূর্ণ হয়েছে।

তিনি আরও জানান, তাদের দেওয়া কর্মসূচির মধ্যে ছিল, ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসসহ অন্যান্য বাস চলাচল বন্ধ করে দেয়া এবং নিউমার্কেট থানাকে ঘেরাও করার কর্মসূচি। তবে, এখন তারা ওই কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে।