নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁর সাপাহারে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে “মাহে রমজানের তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা, থানা সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে সদরের গোডাউন পাড়ায় দলীয় কার্যালয়ে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাপাহার উপজেলা শাখার সভাপতি মো. বেলাল হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সভাপতি মাস্টার মুহাম্মদ আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মো. আব্দুর রহমান, জেলা সেক্রেটারি মুহাম্মাদ শহিদুল আলম, বাংলাদেশ মুজাহিদ কমিটি নওগাঁ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মাদ উমর আলী, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ সোহরাব হোসেন ওয়ারেস, পোরশা উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. হুজ্জাতুল্লাহ শেখ এবং সাধারণ সম্পাদক মাওলানা মামুনুর রশিদ শাহ।
অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাপাহার উপজেলা শাখার সাবেক সভাপতি খন্দকার ফারুক হোসেন।
আলোচনা সভা ও ইফতার মাহফিল শেষে মাস্টার খন্দকার ফারুক আহম্মেদকে সভাপতি ও আব্দুল হালিমকে সাধারণ সম্পাদক করে ৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।











