জেলা প্রতিনিধি, নওগাঁ :
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নওগাঁর সাপাহারে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে উপজেলা জাতীয়তাবাদী কৃষকদল।
রোববার (২৯ জুন) সকাল ৯টায় সাপাহার জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। “আমার দেশ, আমার মাটি—গাছ লাগিয়ে করবো খাঁটি” স্লোগানকে সামনে রেখে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনছারী, উপজেলা কৃষকদলের সভাপতি আলহাজ্ব আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক আব্দুর রহমানসহ আরও অনেকে।
বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান স্মরণ করে বলেন, দেশের স্বাধীনতা ও উন্নয়নে তার ভূমিকা চিরস্মরণীয়। পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন তারা।











