ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

সাবেক এমপি জেবুন্নেছা আফরোজ গ্রেপ্তার

প্রকাশিত: 17 May 2025, 7:42 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি জেবুন্নেছা আফরোজকে রাজধানীর বাসা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

তার পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, শুক্রবার (১৬ মে) দিবাগত গভীর রাতে ঢাকাস্থ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি ডিবি পুলিশের হেফাজতে রয়েছেন।

জেবুন্নেছা আফরোজ প্রয়াত বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন হিরণের স্ত্রী। শওকত হোসেন হিরণের মৃত্যুর পর ২০১৪ সালের উপ-নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর বরিশালে দায়ের হওয়া একাধিক মামলায় জেবুন্নেছা আফরোজকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, “জেবুন্নেছা আফরোজ গ্রেপ্তার হয়েছেন কি না, সে বিষয়ে এখনো ঢাকার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক তথ্য আমরা পাইনি।”

এদিকে, জেবুন্নেছার পরিবারের ঘনিষ্ঠজন অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম জানান, “ডিবি পুলিশ তাকে শুক্রবার দিবাগত রাতে ঢাকার বাসা থেকে নিয়ে গেছে। তিনি বর্তমানে ডিবির হেফাজতে আছেন।”

মন্তব্য করুন