ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

সাবেক এমপি ফজলে করিম চৌধুরীর ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার

প্রকাশিত: 17 September 2025, 10:08 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পালানোর সময় চট্টগ্রামের রাউজানের সাবেক এমপি এ বি এম ফজলে করিম চৌধুরীর ব্যক্তিগত সহকারী ইরফান আহমেদকে (৫২) গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। গতকাল বুধবার দুপুরে তাকে আটকের পর আখাউড়া থানা পুলিশের হস্তান্তর করা হয়েছে। ইরফান আহমেদ চট্টগ্রামের রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদেও রয়েছেন।

আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ পরিদর্শক আব্দুস সাত্তার জানান, ভারতে যাওয়ার সময় ইরফান আহমেদ চৌধুরী নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ভাঙচুর, লুটসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। আমরা চট্টগ্রামের রাউজান থানার ওসির সঙ্গে যোগাযোগ করেছি, তিনি মামলার বিষয় নিশ্চিত করেছেন। তাকে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন