ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন ও ফয়সাল বিপ্লব গ্রেপ্তার

প্রকাশিত: 23 June 2025, 12:46 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) সোমবার (২৩ জুন) রাজনৈতিক সহিংসতা, দুর্নীতি ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন ও মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে গ্রেপ্তার করেছে।

ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া জানান, তুহিনের বিরুদ্ধে দুর্নীতি, সহিংসতায় উসকানি ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। তিনি নবাবগঞ্জের ষোল্লা ইউনিয়নের বাড়ি থেকে গ্রেপ্তার হন।

অপরদিকে, ফার্মগেটের মনিপুরীপাড়ার একটি আবাসিক ভবন থেকে ফয়সাল বিপ্লবকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় সংঘটিত এক হত্যা মামলায় সরাসরি জড়িত থাকার অভিযোগ রয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, দুজনেই দীর্ঘদিন যাবৎ গোয়েন্দা নজরদারিতে ছিলেন। ডিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “রাজনৈতিক হয়রানি নয়, যথাযথ প্রমাণ ও মামলা ভিত্তিতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে।”

দুজনের রিমান্ড চেয়ে আবেদন করা হবে এবং তদন্তে জড়িত অন্যদের গ্রেপ্তারেও অভিযান চলবে বলে জানানো হয়েছে।

মন্তব্য করুন