সীমান্ত উত্তপ্ত: বিএসএফের গুলিতে আহত ২, তিন জেলায় নারী-শিশুসহ ৫১ বাংলাদেশিকে পুশ-ইন

মুজিবনগরে নারী-শিশুসহ ১৯ জনকে পুশ-ইন বিএসএফের

নিজস্ব প্রতিবেদক:

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর নানা তৎপরতায় বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোর পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় ব্রাহ্মণবাড়িয়া, মেহেরপুর ও সিলেট সীমান্তে একাধিক ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হয়েছেন এবং নারী-শিশুসহ অন্তত ৫১ জন বাংলাদেশিকে পুশ-ইন করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় গুলিবিদ্ধ ২

শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাদলা সীমান্তের শ্যামনগর এলাকায় বিএসএফ ছররা গুলি ছোড়ে। এতে শ্যামপুর গ্রামের মো. রবিউল ইসলাম (২৮) ও মো. আজাদ হোসেন (২৬) আহত হন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত।

বিজিবি জানায়, রাতে অন্তত ছয়জন ব্যক্তি সীমান্ত পেরিয়ে ভারতের দিকে গেলে বিএসএফ গুলি চালায়। চোরাচালান সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার আশঙ্কা করা হচ্ছে।

মেহেরপুরে নারী-শিশুসহ ১৯ জনকে পুশ-ইন

রোববার ভোরে মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৯ বাংলাদেশিকে বাংলাদেশে পুশ-ইন করে বিএসএফ। তারা সবাই হরিয়ানায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন। আটক ব্যক্তিদের থানায় নেওয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানি


বিয়ানীবাজার সীমান্তে ৩২ জনকে পুশ-ইন করেছে বিএসএফ

য়েছে পুলিশ।

সিলেট সীমান্তে আরও ৩২ জনকে ফেরত পাঠানো

একইদিন সকালে সিলেটের বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া সীমান্ত দিয়ে আরও ৩২ জন বাংলাদেশিকে পুশ-ইন করা হয়। তাদের মধ্যে ৯ জন পুরুষ, ১১ জন নারী ও ১২ শিশু রয়েছে। বিজিবি তাদের আটক করে থানায় হস্তান্তর করেছে। তারা ভারতের রাজস্থানে ইটভাটায় কাজ করতেন।

বিজিবি জানিয়েছে, সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এসব ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে। সীমান্তে বাংলাদেশি নাগরিকদের গুলিবিদ্ধ হওয়া ও পুশ-ইন প্রসঙ্গে কূটনৈতিক পর্যায়ে আলোচনা প্রয়োজন বলে মত বিশ্লেষকদের।