ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির

প্রকাশিত: 14 November 2026, 5:31 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

স্থানীয় নির্বাচনে ভোট চুরির সঙ্গে জড়িত প্রকৌশলীদের আর কোনো ছাড় দেওয়া হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

গত ১৪ নভেম্বর শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে দলটির কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত উপজেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।

এ সময় জামায়াত আমির বলেন, নির্বাচনি ব্যবস্থার ওপর আঘাত হানার অপচেষ্টা চলছে এবং ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় থেকে কোনোভাবেই পিছপা হবে না জামায়াত। তিনি আরও উল্লেখ করেন যে, বারবার বিভিন্ন অপশক্তির মুখোমুখি হতে হলেও দেশের মানুষ লড়াই করে ঠিকই ঘুরে দাঁড়িয়েছে।

বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, সরকারের নানা কার্যক্রমে অনেক নেতিবাচক লক্ষণ স্পষ্ট হয়ে উঠেছে। এর মধ্যে পরিকল্পিতভাবে জাতিকে ধ্বংসের উদ্দেশ্যে চারদিকে মাদক ছড়িয়ে দেওয়া হয়েছে, চর দখলের মতো কায়দায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান দখল করা হচ্ছে, দলের শীর্ষ নেতাদের তোষামোদকারীদের বিভিন্ন কমিটিতে জায়গা দেওয়া হচ্ছে এবং দলকানা ও মেধাহীন শিক্ষকদের নানা ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হচ্ছে।

জামায়াত আমির দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেন, জনগণের উচিত নিজ বুদ্ধিমত্তায় কার কী আসল চরিত্র তা বুঝে নেওয়া। সেইসঙ্গে সমাজের সমস্ত অপরাধ চক্রকে শক্ত হাতে ভেঙে চুরমার করে দিতে হবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মন্তব্য করুন