স্পেসএক্স ২৩টি স্টারলিংক স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ

অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ সংস্থা স্পেসএক্স সফলভাবে ২৩টি স্টারলিংক স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে এই স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়।

স্পেসএক্স জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টা ১৯ মিনিটে উৎক্ষেপণ কার্যক্রম শুরু হয়। এটি ছিল ফ্যালকন ৯ রকেটের ৪৫০তম সফল মিশন।

উৎক্ষেপণের পর স্পেসএক্স নিশ্চিত করেছে যে, ২৩টি স্টারলিংক স্যাটেলাইট কক্ষপথে সফলভাবে স্থাপন করা হয়েছে। এর মধ্যে ১৩টি স্যাটেলাইটে ডিরেক্ট টু কল (Direct-to-Cell) প্রযুক্তি রয়েছে, যা সরাসরি মোবাইল ডিভাইসের সঙ্গে সংযোগ স্থাপন করতে সক্ষম।

স্টারলিংক প্রকল্পের লক্ষ্য হলো বিশ্বের দূরবর্তী ও প্রত্যন্ত অঞ্চলে উচ্চ-গতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা প্রদান করা। বিশেষ করে যেসব এলাকায় ইন্টারনেট সংযোগ অনির্ভরযোগ্য, ব্যয়বহুল বা একেবারেই অনুপস্থিত, সেখানে স্টারলিংক কার্যকর সমাধান হিসেবে কাজ করবে।