হরমুজ প্রণালিতে ইরানের রেভল্যুশনারি গার্ডের সামরিক মহড়া শুরু

অনলাইন ডেস্ক:

উপসাগরীয় গুরুত্বপূর্ণ নৌ-পথ হরমুজ প্রণালি এলাকায় সোমবার থেকে ধারাবাহিক সামরিক মহড়া শুরু করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে।

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, উপসাগরে যুক্তরাষ্ট্র বড় নৌবহর মোতায়েন করার পর আইআরজিসির প্রধানের তত্ত্বাবধানে নৌবাহিনী এই মহড়া পরিচালনা করছে।