হাইকোর্টে বিচারকাজ পরিচালনায় ৫৭টি বেঞ্চ গঠন করলেন প্রধান বিচারপতি

অনলাইন ডেস্ক:

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য ৫৭টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বিচারপ্রার্থীদের দ্রুত সেবা নিশ্চিত করতে এবং আদালতের স্বাভাবিক কার্যক্রম গতিশীল রাখার লক্ষ্যে এই বেঞ্চগুলো পুনর্গঠন করা হয়েছে।

আগামী রোববার (২৫ অক্টোবর) থেকে হাইকোর্টের এই ৫৭টি বেঞ্চে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হবে। সংশ্লিষ্ট বেঞ্চগুলোতে বিচারকাজ পরিচালনার জন্য প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করা হয়েছে।