হৃতিক রোশনের ‘ওয়ার ২’ থেকে ‘কৃষ ৪’—একটি নতুন যাত্রা

অনলাইন ডেস্ক:

বর্তমানে হৃতিক রোশন বেশ ব্যস্ত তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ওয়ার ২’ নিয়ে। প্রথম পর্বের সাফল্যের পর, তিনি আবারও ফিরছেন নতুন যুদ্ধে—আরও বেশি অ্যাকশন নিয়ে।

‘ওয়ার ২’ ছবির শুটিং শেষ করার পর, হৃতিক পারিবারিক প্রোডাকশনের সুপারহিরো সিনেমা ‘কৃষ ৪’-এর শুটিং শুরু করবেন। পিঙ্কভিলা-র প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০২৫ সালের গ্রীষ্মে হৃতিক কৃষ চরিত্রে ফিরবেন। ‘ওয়ার ২’ এর নির্মাতারা ২০২৫ সালের এপ্রিলের মধ্যে সিনেমাটির শুটিং শেষ করার পরিকল্পনা করছেন। আয়ন মুখার্জি পরিচালিত এই সিনেমায় শেষ দিকে কিছু বড় এবং ঝুঁকিপূর্ণ অ্যাকশন দৃশ্য শুট করা হবে, যা প্রথম সিনেমার চেয়েও অনেক বেশি চ্যালেঞ্জিং।

‘কৃষ ৪’ সিনেমার শুটিং হবে ২০২৫ সালের গ্রীষ্মে, মুম্বাইতে। পরে কিছু ইউরোপীয় লোকেশনেও শুটিং হবে।ছবির স্ক্রিপ্ট গত কয়েক বছর ধরে তৈরি হচ্ছে এবং করণ মালহোত্রা, যিনি ‘অগ্নিপথ’ সিনেমার পরিচালক, এবার ‘কৃষ ৪’ পরিচালনা করবেন। ধারণা করা হচ্ছে, ২০২৬ সালের দিকে মুক্তি পাবে ‘কৃষ ৪’।

হৃতিকের অ্যাকশন এবং সুপারহিরো চরিত্রে ফেরার অপেক্ষায় রয়েছেন তার ভক্তরা, আর তার ‘ওয়ার ২’ এবং ‘কৃষ ৪’ দুটি সিনেমাই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে।