ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

হৃদরোগে আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে তামিম ইকবাল

প্রকাশিত: 24 March 2025, 12:39 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার সাভারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মাঠে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ম্যাচ চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়েছেন বাংলাদেশের ক্রিকেট তারকা তামিম ইকবাল। তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তামিম অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে হেলিকপ্টারে নেওয়ার চেষ্টা করা হয়, তবে পরিস্থিতি আরও খারাপ হওয়ায় তাকে কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানে বর্তমানে তার চিকিৎসা চলছে।

মোহামেডান ক্লাবের ফিল্ডিংয়ের সময় তামিম অসুস্থ হয়ে পড়লে বিকেএসপির মেডিকেল সেন্টারে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয়। পরে, অবস্থা গুরুতর হওয়ায় তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। মোহামেডান ক্লাবের কর্মকর্তারা তামিমের সঙ্গেই রয়েছেন এবং বিসিবির কর্মকর্তারা তার অবস্থা দেখতে হাসপাতালে যাচ্ছেন।

তামিমের অসুস্থতার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জরুরি বোর্ড মিটিংও বাতিল করা হয়েছে। আজ দুপুর ১২টায় এই মিটিং হওয়ার কথা ছিল।

 

মন্তব্য করুন