ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

৫ আগস্ট ঘিরে নিরাপত্তা শঙ্কার আশঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত: 30 July 2025, 3:59 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

৫ আগস্টকে কেন্দ্র করে দেশে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (৩০ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

তিনি বলেন, “আল্লাহ চাইলে সব কিছু ভালোই হবে। ৫ আগস্টকে কেন্দ্র করে কোনো আশঙ্কা নেই।”

ডিএমপির সাম্প্রতিক অভিযান সম্পর্কে তিনি বলেন, “এটা গোটা দেশের অভিযান নয়; এটা শুধুমাত্র ডিএমপির কার্যক্রম। বিস্তারিত জানতে হলে ডিএমপি কমিশনারের সঙ্গে যোগাযোগ করুন। বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে এমন অভিযান পরিচালিত হয়।”

অন-অ্যারাইভাল ভিসা নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “অন-অ্যারাইভাল ভিসা বাতিল হচ্ছে না। যেসব দেশের সঙ্গে আমাদের চুক্তি আছে, তারা এই সুবিধা পাচ্ছে। যাদের সঙ্গে নেই, তাদের আমরা ভিসা দিচ্ছি না।”

এছাড়া তিনি জানান, মালয়েশিয়ার একটি প্রতিনিধি দল তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।

মন্তব্য করুন