নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত আগামী ৭ জুন (শুক্রবার) সকাল সাড়ে ৭টায় ঢাকার হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। আবহাওয়া অনুকূলে না থাকলে বিকল্প হিসেবে প্রধান জামাত বায়তুল মুকাররম জাতীয় মসজিদে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।
বুধবার (৪ জুন) প্রকাশিত সরকারি এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
তথ্যবিবরণীতে আরও জানানো হয়, প্রতিবছরের মতো এবারও বায়তুল মুকাররম মসজিদে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় ৯টায়, চতুর্থ ১০টায় এবং পঞ্চম ও শেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে।
জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত প্রধান জামাত টেলিভিশন চ্যানেলগুলোতে সরাসরি সম্প্রচার করা হবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া, ঢাকার প্রসিদ্ধ মসজিদসমূহ এবং বিভিন্ন জেলা ও মহানগরের প্রধান ঈদ জামাতের সময়সূচি ঈদের আগের দিন বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল ও গণমাধ্যমের মাধ্যমে জানানো হবে।











