ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতে অভিযানে ছাত্রলীগ-যুবলীগের ৫ নেতা-কর্মী গ্রেপ্তার

প্রকাশিত: 4 May 2025, 2:22 pm
ফন্ট:

জেলা প্রতিনিধি :

মানিকগঞ্জের চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঢাকায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়িতে অভিযান চালিয়ে ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।

শনিবার (৩ মে) রাতে রাজধানীর গুলশান এলাকার ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মানিকগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও বর্তমান যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. উজ্জল হোসেন (৩৫), জেলা ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ রানা (৩৫), যুবলীগকর্মী মীর সাইফুল্লাহ শাফি (৩৮), ছাত্রলীগ নেতা আবিদ হাসান (২৪) এবং হৃদয় হোসেন (২৪)। তারা সবাই সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের বাসিন্দা।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমান উল্লাহ জানান, গত ১৫ এপ্রিল রাতে গড়পাড়া ইউনিয়নের চান্দর গ্রামে মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের রোববার (৪ মে) দুপুরে সাত দিনের রিমান্ড চেয়ে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে।

উল্লেখ্য, এই ঘটনায় এখন পর্যন্ত মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মন্তব্য করুন