ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের রায় ২৭ মে

প্রকাশিত: 8 May 2025, 1:37 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের শুনানি শেষ হয়েছে। রায় ঘোষণার জন্য আগামী ২৭ মে দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (৮ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ দিন ধার্য করেন। প্রসিকিউশন, রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এটিএম আজহারুল ইসলামের পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, অ্যাডভোকেট রায়হান উদ্দিন, ব্যারিস্টার নাজিব মোমেনসহ অন্যান্য আইনজীবীরা। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম শুনানি করেন।

আদালতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেনসহ অন্যান্য জামায়াত নেতারা উপস্থিত ছিলেন।

এটি মনে রাখতে হবে যে, ২২ এপ্রিল জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য ৬ মে দিন ধার্য করেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

মন্তব্য করুন