ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

শেওড়াপাড়ায় অ্যাপার্টমেন্ট থেকে দুই বোনের রক্তাক্ত লাশ উদ্ধার

প্রকাশিত: 10 May 2025, 1:50 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার শেওড়াপাড়ায় একটি আবাসিক ভবনের ফ্ল্যাট থেকে দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদের ধারালো অস্ত্র ও শীল-পাটা দিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার (৯ মে) রাত পৌনে ৯টার দিকে রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ার ৬৪৯ নম্বর বাড়ির দ্বিতীয় তলার বি-১ ফ্ল্যাট থেকে মরিয়ম (৬০) ও সুফিয়া (৫০) নামের দুই বোনের মরদেহ উদ্ধার করা হয়।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদুর রহমান জানান, ঘটনার সময় মরিয়মের মেয়ে মিষ্টি (২৬) বাসায় ছিলেন না। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

এ ঘটনায় বাড়ির দারোয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ বলছে, পারিবারিক দ্বন্দ্বসহ সব দিক খতিয়ে দেখা হচ্ছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন