ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

শেওড়াপাড়ায় দুই খালাকে হত্যা: ভাগ্নে তাজ গ্রেফতার

প্রকাশিত: 12 May 2025, 9:45 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর শেওড়াপাড়ায় আপন দুই খালাকে নৃশংসভাবে হত্যা করার অভিযোগে ১৪ বছর বয়সী গোলাম রব্বানী খান ওরফে তাজকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)-মিরপুর বিভাগ।

শুক্রবার দুপুরে মরিয়ম বেগম ও সুফিয়া বেগম নামে দুই বোনকে তাদের ভাড়া বাসায় ছুরিকাঘাত ও শিল-নুড়ার আঘাতে হত্যা করা হয়। ঘটনার পর নিহতদের ভাগ্নে তাজ পালিয়ে যায়।

সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম-পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, ঘটনার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় তাজের অবস্থান শনাক্ত করে তাকে ঝালকাঠির নানা বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

ডিবি জানায়, টাকার জন্য খালার মানিব্যাগ থেকে টাকা চুরির চেষ্টা করার সময় ধরা পড়লে তাজ প্রথমে ছুরি দিয়ে আঘাত করে এবং পরে রান্নাঘর থেকে শিল-নুড়া এনে দুই খালার মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে।

খুনের পর তাজ নিজের রক্তমাখা কাপড় পাল্টে খালাতো বোনের পোশাক পরে সেখান থেকে পালিয়ে যায়। তার স্বীকারোক্তিতে রক্তমাখা কাপড় ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়।

আজ সোমবার আদালতে ১৬৪ ধারায় তাজ হত্যার দায় স্বীকার করে জবানবন্দি প্রদান করেছে।

মন্তব্য করুন