ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

ঢাকার ধানমণ্ডি থেকে সাবেক এমপি ও লোকসংগীতশিল্পী মমতাজ গ্রেপ্তার

প্রকাশিত: 13 May 2025, 12:43 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় লোকসংগীতশিল্পী মমতাজ বেগমকে রাজধানীর ধানমণ্ডি থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১২ মে) রাত সাড়ে ১১টার দিকে ধানমণ্ডির স্টার কাবাব রেস্তোরাঁ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

ডিসি তালেবুর রহমান জানান, মমতাজ বেগমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে প্রাথমিকভাবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, তা নিশ্চিত করা যায়নি।

২০০৯ সালে আওয়ামী লীগের হয়ে রাজনীতিতে সক্রিয় হন মমতাজ বেগম। তিনি সংরক্ষিত নারী আসন-২১ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং পরে ২০১৪ ও ২০১৮ সালে টানা দুইবার মানিকগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও তিনি স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে পরাজিত হন। বর্তমানে তিনি সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন।

মন্তব্য করুন