এমআরএর নতুন ভবন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর আগারগাঁওয়ে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৭ মে) সকালে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে তিনি এই ভবনের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. এম আনিসুজ্জামান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক।

নতুন ভবন উদ্বোধনের মধ্য দিয়ে দেশের মাইক্রো ফাইন্যান্স খাতের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে এমআরএর কার্যক্রম আরও বিস্তৃত ও আধুনিকায়নের দিকে এক ধাপ এগিয়ে গেল বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে বক্তারা ক্ষুদ্র ঋণ খাতের স্বচ্ছতা, জবাবদিহিতা ও আর্থিক অন্তর্ভুক্তির গুরুত্ব তুলে ধরেন।