ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

১১৮তম বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

প্রকাশিত: 21 May 2025, 3:30 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১১৮তম বার পিছিয়ে দিয়েছে আদালত। নতুন করে আগামী ৮ জুলাই প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য করা হয়েছে।

বুধবার (২১ মে) ছিল মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্ধারিত দিন। তবে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এদিনও কোনো প্রতিবেদন দাখিল করতে পারেনি।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজা নতুন দিন নির্ধারণ করে দেন। আদালতের শেরেবাংলা নগর থানার সাধারণ নিবন্ধন শাখার একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের নিজ বাসায় নির্মমভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এ ঘটনায় নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।

প্রথমে মামলার তদন্তের দায়িত্বে ছিল থানার এক উপ-পরিদর্শক (এসআই)। পরে মামলাটি ডিবি ও র‌্যাব ঘুরে বর্তমানে রয়েছে পিবিআইয়ের হাতে। দীর্ঘ ১২ বছরেরও বেশি সময় ধরে চলা এই তদন্তে এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি।

২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট র‌্যাবকে তদন্ত থেকে সরিয়ে দেয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দেয়। আদালত ছয় মাসের মধ্যে অগ্রগতির প্রতিবেদন দাখিলের নির্দেশও দিয়েছিল।

মন্তব্য করুন