ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

স্ত্রী-কন্যাসহ সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের ৯ ব্যাংক হিসাব অবরুদ্ধ

প্রকাশিত: 21 May 2025, 7:19 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের সাবেক কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, তার স্ত্রী ও কন্যার নামে থাকা মোট নয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত। এসব হিসাবে মোট ১ কোটি ৩৯ লাখ ৮ হাজার ৯৬ টাকা রয়েছে।

বুধবার (২১ মে) ঢাকার মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে সহকারী পরিচালক আব্দুল মালেক আদালতে এ আবেদন করেন।

দুদক জানায়, আব্দুর রাজ্জাকের নামে থাকা চারটি ব্যাংক হিসাবে ৪২ লাখ ৫১ হাজার ৫০০ টাকা, স্ত্রী শিরিন আকতার বানুর চারটি হিসাবে ৬৬ লাখ ৫৬ হাজার ৫৯৫ টাকা এবং কন্যা ফারজানা আক্তার তন্দ্রার একটিতে ২৮ লাখ টাকা রয়েছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের আবেদনে বলা হয়েছে, আব্দুর রাজ্জাক ও তার পরিবারের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডার ও মনোনয়ন বাণিজ্য, নিয়োগে দুর্নীতি, সরকারি জমি দখল, টাকা পাচার এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে।

আবেদনে আরও বলা হয়, চলমান অনুসন্ধানের মধ্যে এসব অর্থ অবৈধভাবে অর্জিত অস্থাবর সম্পদ হিসেবে চিহ্নিত হয়েছে। যদি তা হস্তান্তর বা গোপন করা হয়, তবে ভবিষ্যতে তদন্ত ও সম্পদ পুনরুদ্ধার ব্যাহত হতে পারে। এ কারণেই আদালতের কাছে হিসাব অবরুদ্ধের আবেদন করা হয়।

মন্তব্য করুন