প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না: পরিকল্পনা উপদেষ্টা

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

শনিবার এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকের পর পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ নিশ্চিত করেছেন যে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না।

বৈঠক শেষে ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “প্রধান উপদেষ্টা চলে যাবেন না। তিনি অবশ্যই আছেন এবং থাকবেন। আমাদের উপর অর্পিত দায়িত্ব অনেক বড়। এই দায়িত্ব ছেড়ে আমরা যেতে পারব না। আমরা যে কাজ করছি, সেখানে কিছু প্রতিবন্ধকতা রয়েছে যা আমরা চিহ্নিত করেছি এবং তা সমাধান করে আমাদের দায়িত্ব পালন করবো।”

এর আগে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা সকাল ১১টায় শুরু হয়ে দুপুর সোয়া ১২টায় শেষ হয়। সভায় ৯টি প্রকল্প অনুমোদন দেয়া হয়।