ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

বাড্ডায় গুলিতে গুলশান থানা বিএনপি নেতা সাধনের মৃত্যু

প্রকাশিত: 26 May 2025, 1:30 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মধ্য বাড্ডার গুদারাঘাট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল আহসান সাধন নিহত হয়েছেন।

রবিবার (২৫ মে) রাত আনুমানিক ১০টার দিকে গুদারাঘাট ৪ নম্বর রোডে সাবেক কমিশনার কাইয়ুমের কার্যালয়ের বিপরীতে একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, মুখোশ পরা দুইজন দুষ্কৃতকারী হঠাৎ এসে এলোপাতাড়ি গুলি চালায়। গুলিতে কামরুল আহসানের বুকে ও পিঠে চার থেকে পাঁচটি গুলি লাগে।

চেয়ার থেকে পড়ে গেলে হামলাকারীরা ফাঁকা গুলি করতে করতে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় কামরুল আহসানকে দ্রুত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, হামলাকারীদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে এবং লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন