সুখী হওয়ার টিপস দিলেন টয়া

অনলাইন ডেস্ক:

২০২০ সালে বিয়ে করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শাওন ও অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া। প্রায় পাঁচ বছর ধরে একসঙ্গে সংসার করছেন তারা। সম্প্রতি, এক সাক্ষাৎকারে সংসার সুখী হওয়ার টিপস দিয়েছেন টয়া।

টয়া বলেন, “বর্তমান সময়ে অনেকেই ছোটখাটো ভুলের কারণে সম্পর্ক ভেঙে ফেলেন। চারপাশে অনেক অপশন রয়েছে, এমন ধারণায় অনেকেই মনে করেন, এক সম্পর্ক না থাকলে হাজারটা নতুন সম্পর্ক আসবে। তবে, ভুলগুলো বুঝে মেনে নিয়ে সংসার চালিয়ে যাওয়া আসল সাফল্য।”

তিনি আরও বলেন, “আল্লাহ আমাদের উপর দয়া করেছেন, আমরা এখনো ভালো আছি, আমাদের পরিবার আমাদের ভালোবাসে। আমরা একে অপরকে ভালোবাসি, তবে আমাদের মধ্যে ভুল থাকে। ইগো দূরে রেখে আমরা একে অপরের সমস্যা সমাধান করি। এটা সবার জন্যই জরুরি।”

বর্তমান বিরতি নিয়ে টয়া বলেন, “যারা আমাকে এত বছর ধরে ভালোবাসেন, তাদের সবাইকে অনেক ধন্যবাদ। দীর্ঘ সময় কাজ থেকে বিরতি নিলেও তারা আমাকে ভালোবেসে যাচ্ছেন। তাদের ভালোবাসার কারণে আমি আবার অভিনয়ে ফিরতে চাচ্ছি।”

অভিনয় থেকে বিরতির পর তার জীবনযাপন সম্পর্কে টয়া বলেন, “আমরা খুব শান্তিতে আছি, আমাদের পরিবার অনেক সাহায্য করছে এবং আমাদের সুখে রাখছে। সব দিক থেকে আলহামদুলিল্লাহ, আমাদের জীবন ভালো যাচ্ছে।”