নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে বুধবার সকালে মাহিন্দ্রা ও মিজান পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। ভাঙ্গা উপজেলার চুমুরদি ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিসের সূত্রে জানা গেছে, মাদারীপুর থেকে ঢাকাগামী বাসটি ভাঙ্গার দিকে আসা একটি মাহিন্দ্রার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই চারজন নিহত হন, আহত দুইজনকে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। নিহতরা সবাই মাহিন্দ্রার যাত্রী ছিলেন। তবে যাত্রীবাহী বাসটি দুর্ঘটনার পর থেকে পালিয়ে গেছে।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। হতাহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।











