বঙ্গবন্ধুসহ জাতীয় নেতাদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিলের তথ্য সঠিক নয়: মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দীন আহমদ, সৈয়দ নজরুল ইসলামসহ জাতীয় নেতাদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিলের যে খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা সঠিক নয় বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম।
বুধবার (৪ জুন) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫”-এ মুজিবনগর সরকারকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তবে বঙ্গবন্ধু ও অন্যান্য জাতীয় নেতাদের স্বীকৃতি বাতিল করা হয়েছে—এ তথ্য বিভ্রান্তিকর।
উল্লেখ্য, ২০২৫ সালের সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী, ১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী চার শতাধিক রাজনীতিবিদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করা হয়েছে বলে গণমাধ্যমে সংবাদ এসেছে। তবে উপদেষ্টা স্পষ্ট করেছেন, বঙ্গবন্ধুসহ মুজিবনগর সরকারের নেতারা মুক্তিযুদ্ধের অবিচ্ছেদ্য অংশ ছিলেন এবং তাদের অবদান অব্যাহতভাবে স্বীকৃত।
