নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল আজহার পর দেশে ট্রেনের ফিরতি যাত্রা শুরু হতে যাচ্ছে। এই প্রেক্ষাপটে যাত্রীদের মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক সময়ে দেশে কোভিড-১৯ সংক্রমণের হার আবারও কিছুটা বেড়েছে। এ কারণে জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক পরার বিষয়ে নাগরিকদের সতর্ক করা হয়েছে। বিশেষ করে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
এই পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে ঈদ পরবর্তী ট্রেনযাত্রায় যাত্রীদের মাস্ক পরা, হাত ধোয়া ও অন্যান্য স্বাস্থ্যবিধি অনুসরণে সচেতন থাকতে অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।











