সাপাহারে জলবায়ু ও জেন্ডার ইস্যুতে ‘গেটকা’ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি,নওগাঁ :

নওগাঁর সাপাহার উপজেলায় ‘জেন্ডার ইকুয়াটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন’ (গেটকা) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) বিকেল সাড়ে ৪টায় উপজেলা হলরুমে এই সভার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) এবং ওয়েভ ফাউন্ডেশন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ। তিনি বলেন, “বিএসডিও যে প্রকল্পটি সাপাহারে বাস্তবায়ন করতে যাচ্ছে তা অত্যন্ত সময়োপযোগী। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় প্রান্তিক জনগণকে সম্পৃক্ত করে তাদের সক্ষমতা বৃদ্ধি করা হবে এই প্রকল্পের মূল উদ্দেশ্য। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।”

বিএসডিও, ওয়েভ ফাউন্ডেশন, ডাসকো ফাউন্ডেশন, জাগো নারী ও এনএসএস-এর যৌথ অংশীদারিত্বে, এবং বাংলাদেশস্থ সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে নওগাঁ জেলার তিনটি উপজেলার ১৮টি ইউনিয়নে গেটকা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

সভায় মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রকল্পের বিস্তারিত উপস্থাপন করা হয়। বিএসডিও’র কর্মসূচি সমন্বয়কারী ও জেলা প্রকল্প সমন্বয়কারী মো. আতাউর রহমান জানান, সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের সদস্য, শিক্ষার্থী, উপকারভোগী ও যুব প্রতিনিধি মিলিয়ে প্রায় ৪০ জন অংশগ্রহণ করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাপলা খাতুন, সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, মৎস্য কর্মকর্তা শামিম হোসেন, ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন ও সাদেকুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনছারী ও শফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি তছলিম উদ্দীন ও সাধারণ সম্পাদক বাবুল আকতারসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।