ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

গোপালগঞ্জে ১৪ ঘণ্টার জন্য কারফিউ শিথিল

প্রকাশিত: 19 July 2025, 12:34 pm আপডেট: 19 July 2025, 7:34 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে দফায় দফায় হামলার পর চলমান কারফিউ সাময়িকভাবে শিথিল করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলার সাধারণ জনগণের চলাচলে কোনো বাধা থাকবে না বলে জানিয়েছে জেলা প্রশাসন।

শুক্রবার (১৮ জুলাই) গভীর রাতে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। প্রশাসনের ভাষ্য, জনগণের ভোগান্তি লাঘব এবং নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা প্রশাসন আরও জানিয়েছে, পরিস্থিতি পর্যালোচনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা চলছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরবর্তী সময়ে কারফিউ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

প্রসঙ্গত, গত বুধবার (১৬ জুলাই) এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। সংঘর্ষে এ পর্যন্ত পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা ম্যাজিস্ট্রেট প্রথমে ১৪৪ ধারা জারি করেন। এরপর সন্ধ্যা ৬টা থেকে জেলায় কারফিউ জারি করা হয়, যা কয়েক দফায় বাড়ানো হয়।

মন্তব্য করুন