ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

গণহত্যা মামলায় ৩৯ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির

প্রকাশিত: 20 July 2025, 1:09 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা সাতটি মামলায় ৩৯ জন আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার (২০ জুলাই) সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ বিশেষ কারাগার, কাশিমপুর ও নারায়ণগঞ্জ কারাগার থেকে আলাদা প্রিজন ভ্যানে করে তাদের আদালতে আনা হয়।

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ১৪ জন, কেরানীগঞ্জের বিশেষ কারাগার থেকে সাবেক এনটিএমসি পরিচালক জিয়াউল আহসানসহ আরও ১৪ জন, কাশিমপুর কারাগার থেকে সাবেক মন্ত্রী দীপু মনিসহ ১৫ জন এবং নারায়ণগঞ্জ কারাগার থেকে গোলাম দস্তগীর গাজীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এই মামলাগুলোর শুনানি হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১-এ।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল ৩৯ জনসহ মোট ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত কাজ শেষ করার নির্দেশ দিয়েছিল।

জুলাই-আগস্টের গণহত্যা ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় ইতোমধ্যে আনিসুল হক, সালমান এফ রহমান, জুনাইদ আহমেদ পলকসহ ১৬ জনকে আদালতে হাজির করা হয়েছে।

অন্যান্য উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সাবেক মন্ত্রী ফারুক খান, দীপু মনি, আব্দুর রাজ্জাক, শাজাহান খান, কামাল আহমেদ মজুমদার, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, তৌফিক-ই-ইলাহী চৌধুরী, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, শামসুদ্দিন চৌধুরী মানিক ও জাহাঙ্গীর আলম।

প্রসঙ্গত, ২০২৪ সালের ১৭ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ আরও ৪৬ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিল।

মন্তব্য করুন