ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

অন্তর্বর্তী সরকারের এক্সিট পলিসি নিয়ে ভাবার সময় এসেছে: দেবপ্রিয়

প্রকাশিত: 30 July 2025, 6:23 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের বিদায় প্রক্রিয়া (‘এক্সিট পলিসি’) নিয়ে এখনই চিন্তা করার আহ্বান জানিয়েছেন ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

বুধবার (৩০ জুলাই) রাজধানীর গুলশানের একটি হোটেলে ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশ আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, “বর্তমান সরকারের যেসব নীতিনির্ধারণী পদক্ষেপ রয়েছে, তা পরবর্তী সরকার বৈধতা দেবে কি না—সেই প্রশ্ন এখনো অমীমাংসিত।” এ নিয়ে তিনি প্রকাশ করেন গভীর উদ্বেগ।

ড. দেবপ্রিয় বলেন, “অন্তর্বর্তী সরকারের ক্ষমতা হস্তান্তরের পদ্ধতি এখনই নির্ধারণ করতে হবে। যতদিন বর্তমান সরকার ক্ষমতায় থাকবে, ততদিন রাজনৈতিক সংকট গভীরতর হবে।” তিনি আরও বলেন, “বাংলাদেশের ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার এখনই সময়। অতীতে অন্তর্বর্তী সরকারের প্রয়োজনীয়তা তখনই দেখা দিয়েছে, যখন রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক বিশৃঙ্খলা এবং স্বাধীন নির্বাচন কমিশনের অভাবে রাষ্ট্রব্যবস্থা ভেঙে পড়েছে।” উদাহরণ হিসেবে তিনি ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টানেন।

সেমিনারে আরও বক্তব্য দেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। তিনি বলেন, “বর্তমান সরকার ‘সংস্কার’ শব্দটি ব্যবহার করে কৌশলে সময়ক্ষেপণ করছে এবং নির্বাচনের তারিখ পিছিয়ে দিচ্ছে।” তার মতে, নির্বাচন আগামী অক্টোবরেই হওয়া উচিত। যদিও তিনি স্বীকার করেন যে, “প্রতিনিধিত্বমূলক নির্বাচন ব্যবস্থা (PR System) ভালো একটি পদ্ধতি, তবে বর্তমান পরিস্থিতিতে তা সময়োপযোগী নয়।”

সেমিনারে বক্তারা মনে করেন, চলমান সংস্কার যতদূর সম্ভব এগিয়ে নিয়ে যেতে হবে, কিন্তু এর আড়ালে যেন রাজনৈতিক কৌশল ও স্বার্থ লুকানো না থাকে।

ড. দেবপ্রিয় ও মাসুদ কামালের বক্তব্য থেকে স্পষ্ট—বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যত এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে। অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ পথনকশা এবং শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা এখনই স্পষ্ট করা জরুরি।

মন্তব্য করুন