জুলাই সনদ না পাওয়ায় শাহবাগ মোড় অবরোধে জুলাই যোদ্ধারা

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর শাহবাগ মোড় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শতাধিক জুলাই যোদ্ধারা অবরোধ করে যান চলাচল বন্ধ করে দিয়েছে। তারা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন নির্ধারিত সময়ে তাদের অধিকার “জুলাই সনদ” প্রদান করা হয়নি। লাল-সবুজ পতাকা হাতে তারা শাহবাগে অবস্থান নিয়েছে, যেখানে পুলিশ সদস্যরাও নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

আন্দোলনরত জুলাই যোদ্ধারা জানান, আহত ও শহীদ পরিবারের সদস্য হিসেবে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। “জুলাই সনদ আমাদের দাবি নয়, এটি আমাদের অধিকার,” বলেই তাঁরা গুরুত্ব আরোপ করেছেন। দাবি পূরণে কোন অগ্রগতি না হলে তারা শাহবাগে অস্থায়ী মঞ্চ গড়ে দীর্ঘমেয়াদি অবস্থান করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

নিরাপত্তা ব্যবস্থা জোরদারে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে শাহবাগে। পরিস্থিতি শান্ত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।