ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

নওগাঁয় স্কুলছাত্র অপহরণ ও হত্যায় দুইজনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: 31 July 2025, 3:25 pm
ফন্ট:

জেলা প্রতিনিধি, নওগাঁ :

নওগাঁয় এক স্কুলছাত্রের অপহরণ ও হত্যার ঘটনায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে একটি পৃথক ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টায় নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মেহেদী হাসান তালুকদার এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত চার আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন মিশু (১৯) ও পিংকি (৩০)। অপর দুই কিশোর হুজাইফা ও সাজু আহমেদের বয়স ১৮ পূর্ণ না হওয়ায় তাদের ১০ বছর আটকাদেশ দেওয়া হয়েছে।

ঘটনার বিবরণ অনুযায়ী, ২০২০ সালের ৭ নভেম্বর বদলগাছী উপজেলার খাদাইল গ্রামের নাজমুল নামের এক স্কুলছাত্রকে অপহরণ করে মুক্তিপণ হিসেবে তার বাবার কাছ থেকে ১৫ লাখ টাকা দাবি করে কয়েকজন যুবক। মুক্তিপণ না পেয়ে পরদিন নাজমুলকে হত্যা করে একটি প্লাস্টিকের বস্তায় ভরে আক্কেলপুর রেলগেটের কাছে ডোবায় ফেলে রাখে আসামিরা। পরে অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মামলা হয়।

অন্যদিকে, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মোরশেদ আলী (৩৫) ও রবিউল ইসলাম (৩৮)। মামলায় সুলতানা পারভিন নামে আরেক আসামিকে খালাস দেওয়া হয়।

২০১০ সালের ১৫ ফেব্রুয়ারি মান্দা উপজেলার এক মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে এই মামলা দায়ের করা হয়। দীর্ঘ শুনানি শেষে ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর আদালত এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম রায়ের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।

মন্তব্য করুন