ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

কিছুদিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা হবে: আইন উপদেষ্টা

প্রকাশিত: 31 July 2025, 7:23 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন জাতীয় নির্বাচনের তারিখ খুব শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানান, এ নিয়ে অপেক্ষার প্রহর আর বেশি দিন নয়। বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ে সংস্কার ও সমসাময়িক বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জনগণ এবার সত্যিকারের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কি না— এমন প্রশ্নে ড. নজরুল বলেন, “অবশ্যই পারবেন, সবাই পারবেন। আমাদের এমন কোনো উদ্যোগ নেই, যা গ্রহণ করা হচ্ছে না। আমরা ১৮ বছর ধরে প্রকৃত ভোটাধিকার থেকে বঞ্চিত। এবার সেই দুঃখ ঘোচানোর সময় এসেছে।”

তিনি আরও বলেন, “ক্লাসে যখন যেতাম, জিজ্ঞেস করতাম— কে কে ভোট দিয়েছে? অধিকাংশই বলত, দেয়নি। কেউ কেউ বলত— দিয়েছে তবে দশ-বারোটা ভোট! এ অবস্থা পরিবর্তনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ জানতে চাইলে তিনি বলেন, “জাস্ট ওয়েট করেন, কিছুদিনের মধ্যেই ঘোষণা শুনবেন।”

২০০৮ সালের নির্বাচন নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, “অনেকেই বলেন সে নির্বাচন ছিল প্রশ্নহীন। আমি কিন্তু একমত নই। ২০০৮ সালের নির্বাচন নিয়েও প্রশ্ন তোলার যথেষ্ট অবকাশ আছে। আপনারা সাংবাদিকরা অনুসন্ধান করলে অনেক কিছু জানতে পারবেন।”

এবারের নির্বাচনে সরকারের ভূমিকা প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, “নির্বাচনী কার্যক্রম নির্বাচন কমিশন পরিচালনা করবে। তবে আমি আমাদের সরকারের নিয়তের কথা বলতে পারি— সেটি হলো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন উপহার দেওয়া। এটা আমাদের প্রধান উপদেষ্টার স্পষ্ট বার্তা।”

মন্তব্য করুন