কাল পূর্বাচলে শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৫

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

আগামী বৃহস্পতিবার (১ জানুয়ারি) শুরু হতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৫। মেলা উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এ উপলক্ষে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানালেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

এই বছর মেলা পূর্বাচল বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে প্রায় ৩৬১টি প্যাভিলিয়ন এবং স্টল থাকবে, প্রদর্শিত পণ্যগুলোর মধ্যে থাকবে দেশীয় উৎপাদন ও রপ্তানি পণ্য, যেমন- বস্ত্র, মেশিনারি, কসমেটিক্স, ইলেকট্রনিক্স, ফার্নিচার, পাট ও পাটজাত পণ্য, চামড়া, স্পোর্টস গুডস, খেলনা এবং খাদ্যপণ্য। বাংলাদেশ ছাড়াও ভারতের মতো ৭টি দেশের মোট ১১টি প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নিচ্ছে।

বিশেষ ছাড়ে যাত্রী পরিবহন সুবিধার জন্য রপ্তানি উন্নয়ন ব্যুরো ও উবারের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। পাশাপাশি, মেলা প্রাঙ্গণে বিশেষ প্রবেশ ব্যবস্থাপনার জন্য ই-টিকিটিং অ্যাপের উদ্বোধন করা হয়েছে। এই মেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার আত্মত্যাগের সম্মানার্থে “জুলাই চত্বর” এবং “ছত্রিশ চত্বর” স্থাপন করা হয়েছে।

এছাড়াও, শিশুদের জন্য শিশু পার্ক, সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা সিটিং কর্নার, এবং প্রযুক্তি ও বিনোদনমূলক সেক্টর থাকবে। মেলার নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে পুলিশের পাশাপাশি আর্মড পুলিশ ব্যাটালিয়ন, র‌্যাব, এবং গোয়েন্দা সংস্থাগুলোর সদস্যরা দায়িত্ব পালন করবেন।

মেলা চলবে মাসব্যাপী সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত (সাপ্তাহিক ছুটির দিন রাত ১০টা)। মেলার সার্বিক তদারকি এবং তথ্য প্রদান করতে একটি কন্ট্রোল রুম এবং তথ্য কেন্দ্র স্থাপন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহি