অনলাইন ডেস্ক:
টালিউডের উদীয়মান অভিনেত্রী অনুষা বিশ্বনাথন আবারও উঠে এসেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও স্টাইল স্টেটমেন্টের জন্য সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় এই অভিনেত্রী সম্প্রতি একগুচ্ছ বোল্ড ছবি শেয়ার করে ভক্তদের নজর কাড়েন।
ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিগুলোতে দেখা যায়, অনুষা কালো রঙের মনোকিনি পরে পুলের ধারে ও জলে একাধিক স্টাইলে পোজ দিয়েছেন। খোলা চুল, সানগ্লাস আর আত্মবিশ্বাসী দৃষ্টিতে অনুষা যেন এক নতুন ফ্যাশন চেতনার প্রতীক। ছবিগুলোর ক্যাপশনে তিনি লেখেন—”তোমরা কী এটার জন্য প্রস্তুত?”, সঙ্গে ছিল কালো হার্ট, ডলফিন, লাল হার্ট ও সূর্যের ইমোজি।
জানা গেছে, এই ফটোশুটের ফটোগ্রাফার আর কেউ নন—অনুষার প্রেমিক অভিনেতা ও পরিচালক আদিত্য সেনগুপ্ত। ইতিমধ্যেই টালিপাড়ায় জোর গুঞ্জন চলছে, এই তারকা যুগল খুব শিগগিরই বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন। তবে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি তাদের পক্ষ থেকে।
অভিনয়ের দিক থেকেও অনুষা প্রশংসিত হয়েছেন একাধিক ছবিতে, বিশেষ করে “ওয়াটারবটল”, “ডু নট ডিস্টার্ব” এবং “দ্য নাইটওয়াচম্যান” চলচ্চিত্রে। এরপর “ধনঞ্জয়”, “জেনারেশন আমি”, ও “বরুণবাবুর বন্ধু”-সহ আরও কিছু ছবিতে অভিনয়ের মাধ্যমে তরুণ প্রজন্মের মাঝে স্থান করে নিয়েছেন।
বর্তমানে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে অনার্স করছেন। তবে পড়াশোনার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় সাহসী ফ্যাশন ও বোল্ড লুকে তিনি হয়ে উঠেছেন এক নতুন ফ্যাশন আইকন।











