জিএম কাদের ও স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা, দুদকের তদন্ত অব্যাহত
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এবং তাঁর স্ত্রী শেরীফা কাদেরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক আকতারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
দুদক সূত্র জানায়, জিএম কাদের ও শেরীফা কাদেরের বিরুদ্ধে দলীয় মনোনয়ন বাণিজ্যসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। অভিযোগ রয়েছে, তারা দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ বিদেশে পাচার করেছেন। এর আগেও তাঁদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে।
দুদক বর্তমানে এসব অভিযোগ আমলে নিয়ে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
মন্তব্য করুন
