কামরুল ইসলাম, নওগাঁ (সাপাহার):
নওগাঁর সাপাহার উপজেলায় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলা বিএনপির আয়োজনে ও সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম চৌধুরী (বেনু)’র নেতৃত্বে জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে একটি বিশাল আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট মুক্ত মঞ্চের সামনে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে মুক্ত মঞ্চে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-১ (সাপাহার, পোরশা, নিয়ামতপুর) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ডা. ছালেক চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনোনয়নপ্রত্যাশী ও পোরশা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাপাহার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সহ-সভাপতি রেজাউল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনছারী ও শফিকুল ইসলাম, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আক্কাস আলী, ছাত্রদলের সদস্য সচিব হাসান আলী ও রিফাত হোসেন এবং কলেজ শাখা ছাত্রদলের সভাপতি নাইমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।











