নিজস্ব প্রতিবেদক:
জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) প্রকাশিত মিয়ানমারে নিপীড়িত রোহিঙ্গাদের নিয়ে একটি প্রতিবেদন নিয়ে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ। প্রতিবেদনে ভুল তথ্যের ভিত্তিতে দাবি করা হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (১৩ জানুয়ারি) জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসকে পাঠানো বার্তায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রতিবেদন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে কী তথ্যের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করা হয়েছে, তা জানার জন্য জাতিসংঘের কাছে প্রশ্ন তোলা হয়েছে।
এদিকে, বাংলাদেশ আশা করছে, জাতিসংঘ ভবিষ্যতে সঠিক তথ্যনির্ভর প্রতিবেদন প্রকাশ করবে। ৭ জানুয়ারি জাতিসংঘের মিয়ানমার কার্যালয় জানায়, ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত ৭১ হাজার রোহিঙ্গা মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে ভারতের মনিপুর ও মিজোরামে প্রবেশ করেছেন। তবে, গত তিন বছরে মিয়ানমার থেকে বাংলাদেশে কোনো রোহিঙ্গা অনুপ্রবেশ করেনি, এমন দাবি করেছে জাতিসংঘ।











