নিজস্ব প্রতিবেদক:
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাংলাদেশে থাকা সব সম্পত্তি রাষ্ট্রীয় মালিকানায় নিয়ে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল-১ আজ এই নির্দেশ প্রদান করে।
মামলার পাঁচটি অভিযোগের মধ্যে তিনটি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড এবং একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় আসাদুজ্জামান খান কামালকে একটি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এ ছাড়া রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি আবদুল্লাহ আল মানুনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
রায় ঘোষণার পর জুলাই আন্দোলনে অংশ নেওয়া মানুষজন ও হতাহতদের স্বজনরা সন্তোষ ও উচ্ছ্বাস প্রকাশ করেন।










