ঐশীর স্কুলজীবনের গোপন তথ্য ফাঁস

অনলাইন ডেস্ক:

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ জান্নাতুল ফেরদৌস ঐশী। পর্দায় তাকে সাধারণত শান্ত ও লাবণ্যময়ী রূপে দেখা গেলেও ব্যক্তিগত জীবনের এক ঘটনা শুনে হতবাক হয়েছেন তার ভক্তরা। সম্প্রতি ‘দেশ টিভি’র একটি টক শো-তে অংশ নিয়ে নিজের স্কুলজীবনের এক চাঞ্চল্যকর স্মৃতি শেয়ার করেছেন এই মিস ওয়ার্ল্ড বাংলাদেশ।

সাক্ষাৎকারে ঐশী জানান, দশম শ্রেণিতে পড়ার সময় এক তরুণ তাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু সেই প্রস্তাবের বিপরীতে ঐশীর প্রতিক্রিয়া ছিল অভাবনীয়। তিনি বলেন, “প্রেমের প্রস্তাব দেওয়ার প্যাটার্নের চেয়ে বড় কথা হলো, প্রস্তাব দেওয়ার পর আমি একজনকে ক্রিকেট স্টাম্প দিয়ে পিটিয়েছিলাম।”

ঘটনাটি শুনে সঞ্চালক বিস্মিত হয়ে কারণ জানতে চাইলে ঐশী হেসে জানান, তখন তিনি অনেক ছোট ছিলেন এবং বিষয়টি বোঝার মতো পরিপক্কতা বা ম্যাচিউরিটি তাঁর ছিল না। স্মৃতিচারণা করতে গিয়ে ঐশী কিছুটা লজ্জিত বোধ করেন এবং ক্যামেরার দিকে তাকিয়ে সেই তরুণের কাছে ক্ষমাও চান। তিনি বলেন, “স্যরি, আমি তখন ইমম্যাচিউর ছিলাম। আমি এখন তাকে উদ্দেশ্য করেই বলছি— আই অ্যাম স্যরি।”

বর্তমানে চলচ্চিত্রের ব্যস্ত এই অভিনেত্রী তাঁর কাজ নিয়ে সরব থাকলেও স্কুলজীবনের এই তেতো-মিষ্টি অভিজ্ঞতা তাঁর ভক্তদের মধ্যে বেশ হাস্যরসের খোরাক জুগিয়েছে।