ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

ভোগান্তি এড়াতে ঈদের ছুটি বাড়ানোর দাবি যাত্রী কল্যাণ সমিতির

প্রকাশিত: 4 March 2026, 2:21 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন পবিত্র ঈদুল ফিতরে গণপরিবহন সংকট এবং বাড়তি ভোগান্তি এড়াতে ছুটি বাড়ানোর দাবি জানিয়েছে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। ধাপে ধাপে গ্রামের বাড়ি যাওয়ার সুবিধার্থে ঈদের ছুটি এক দিন বাড়ানোর দাবি জানায় সংগঠনটি।

আজ বুধবার সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর পাঠানো এক বিবৃতিতে বলা হয়, আসন্ন ঈদে প্রায় দেড় কোটি মানুষ রাজধানী ছাড়বে। সংক্ষিপ্ত সময়ে এতবেশী মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্নে নিশ্চিত করা কঠিন। ফলে যাত্রীরা অতিরিক্ত ভাড়া ও অসহনীয় দুর্ভোগের শিকার হন।

 

তিনি আরও বলেন, এবারের ঈদে সরকারি ছুটি ১৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ৯ দিন নির্ধারিত হয়েছে। সরকার যদি ১৮ মার্চ একদিনের ছুটি নির্বাহী আদেশে বাড়ানো গেলে, ঘরমুখো মানুষ ধাপে ধাপে গ্রামের বাড়ি পৌঁছাতে পারবে। এতে মানুষের ভোগান্তি ও সড়ক দুর্ঘটনা কমবে এবং স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত হবে।

এক দিনের ছুটি বৃদ্ধির মাধ্যমে ঈদের যাত্রা আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করা সম্ভব হবে বলেও দাবি যাত্রী কল্যাণ সমিতির।

মন্তব্য করুন