এক দফা দাবিতে রাজশাহী নার্সিং কলেজ কমপ্লিট শাটডাউন

জেলা প্রতিনিধি:

অধ্যক্ষ নিয়োগের এক দফা দাবিতে রাজশাহী নার্সিং কলেজ কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১১টার সময় কলেজের গেটে তালা মেরে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

তিন মাস যাবৎ অধ্যক্ষ না থাকায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে দাবি করে এসময় শিক্ষার্থীরা বলেন, প্রায় তিন মাস যাবৎ অধ্যক্ষ নেই। ফলে আমাদের শিক্ষা কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। অন্যদিকে প্রশাসনিক সংকটে চরম অনিশ্চয়তায় মাঝে সময় কাটছে। এমন চলতে থাকলে সেশন জটের আশঙ্কা রয়েছে।

 

অধ্যক্ষ নিয়োগের এক দফা দাবিতে রাজশাহী নার্সিং কলেজ (আরএনসি) কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়েছে।

 

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১টায় শিক্ষার্থীরা ক্লাস, পরীক্ষা ও ক্লিনিক্যাল প্র্যাকটিস বন্ধ করে প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়ে এ শাটডাউন ঘোষণা করেন।

 

এদিনও শিক্ষার্থীদের কর্মসূচিতে সংহতি প্রকাশ করে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের শিক্ষার্থীদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’। এতে সংগঠনটির সাবেক সহ: সাংগঠনিক সম্পাদক ইকবাল মাহমুদ, সদস্য তানজিদ হাসান এবং মেহেদি হাসানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

 

এর আগে, গত শনিবার (১৮ এপ্রিল) থেকে কলেজে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা এবং অধ্যক্ষ নিয়োগের জন্য ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেন। সোমবার (২০ এপ্রিল) ছিল আল্টিমেটামের শেষ দিন। নার্সিং অধিদফতর থেকে অধ্যক্ষ নিয়োগের প্রজ্ঞাপন না আসায় শিক্ষার্থীরা কঠোর কর্মসূচি ঘোষণা করেন।