অনলাইন ডেস্ক:
সোমবার (১ জুন) মার্কিন হিপহপ দুনিয়ায় নতুন তোলপাড় শুরু হয়েছে। জেলবন্দি সংগীত মোগল শন ‘ডিডি’ কমসের সঙ্গে র্যাপার ৫০ সেন্টের সাবেক প্রেমিকা ও ছেলের মা ডাফনি জয়ের একটি অন্তরঙ্গ ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি আসল কি না তা নিয়ে বিতর্ক থাকলেও ৫০ সেন্ট ইতোমধ্যে ইনস্টাগ্রামে দুটি পোস্ট করে তার তীক্ষ্ণ প্রতিক্রিয়া জানিয়েছেন। কমপ্লেক্স ও একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে।
ভিডিওতে ডাফনি জয়, ডিডি এবং যৌনকর্মী স্লাই ডিগলারকে দেখা গেছে বলে দাবি করা হচ্ছে। ভিডিওটি কীভাবে ইন্টারনেটে এল তা নিয়ে পরিষ্কার কিছু জানা যায়নি। তবে হিপহপ সাংবাদিক ডিজে ভ্লাদ দাবি করেছেন ভিডিওটি আসল। স্লাই ডিগলারের বরাত দিয়ে তিনি জানান, ডিডি তার ফোন ব্যবহার করে জোরপূর্বক এই ভিডিও ধারণ করেছিলেন। ডিজে ভ্লাদ বলেন, “কেউ একজন শুরু থেকেই ভিডিওটি নিজের জিম্মায় রেখেছিল। হতে পারে স্লাইয়ের ফোন হ্যাক করে এটি বাইরে আনা হয়েছে, তবে এই লিক হওয়া ক্লিপটি কোনো কাকতালীয় বিষয় নয়।”
উল্লেখ্য, ডিডির যৌন পাচার মামলায় ডাফনি জয় নিজেই সাক্ষী হিসেবে আদালতে হাজির হয়েছিলেন। তিনি বলেছিলেন, ডিডি তাকে জোর করে তার ‘ফ্রিক অফ’ পার্টিতে অংশ নেওয়ায় বাধ্য করেছিলেন। পাশাপাশি রাজ্যের সীমানা পেরিয়ে মাদক পরিবহনেও জড়িত থাকার কথা স্বীকার করেছেন তিনি।
ভিডিও ভাইরাল হওয়ার পর ইনস্টাগ্রামে ৫০ সেন্ট লেখেন, “সে ভিকটিম নয়, ভিকটিম হলো সায়ার।” সায়ার হলো ডাফনি জয়ের সঙ্গে ৫০ সেন্টের ছেলের নাম। তিনি আরও লেখেন, “অষ্টম শ্রেণিতে পড়ে জানতে পারা যে এটা তোমার মা, একটু ভাবো কেমন লাগবে। লস অ্যাঞ্জেলেসের আদালত মনে করছে এটা ঠিক আছে।” কয়েক ঘণ্টা পর আরেকটি পোস্টে তিনি ডিডিকে কটাক্ষ করে রসিকতার সুরে লেখেন, “ফ্রি ডিডি, সে যথেষ্ট কষ্ট পেয়েছে।”
ডিডির বিরুদ্ধে মামলার শুরু থেকেই তাকে নিয়ে একের পর এক পোস্ট করে আসছেন ৫০ সেন্ট। তিনি ‘শন কমস: দ্য রেকনিং’ নামের একটি ডকুমেন্টারিও প্রযোজনা করেছেন, যা মাত্র ছয় দিনে নেটফ্লিক্সে ২ কোটি ১৮ লাখ ভিউ পেয়েছে বলে কমপ্লেক্স জানিয়েছে। এই বিপুল সাড়া প্রসঙ্গে গুড মর্নিং আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে ৫০ সেন্ট বলেন, “এটা ব্যক্তিগত বিষয় নয়। ডিডি বহু বছর আগে আমাকে শপিংয়ে নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছিল, এটা ছিল একটা ইঙ্গিত। তখন থেকেই আমি অস্বস্তিতে ছিলাম।”
এই ঘটনায় সামাজিক মাধ্যমে দর্শকরা মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন। কেউ বলছেন এটি হিপহপ দুনিয়ার ভেতরের অন্ধকার দিকের প্রকাশ, আবার কেউ ডাফনি জয়ের ভিকটিম দাবিকে প্রশ্নবিদ্ধ করছেন। জেলে থাকা ডিডি এখন পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করেননি।











