জেলা প্রতিনিধি :
পঞ্চগড় সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা আবারও ব্যর্থ করে দিয়েছে বিজিবি। চার দিনের মাথায় বিজিবির প্রতিরোধে ব্যর্থ হয়ে পঞ্চগড় সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা শিশুসহ ১০ জনকে ফেরত নিয়েছে বিএসএফ।
নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সিরাজুল ইসলাম আজ সোমবার সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত শুক্রবার ভোররাতে পঞ্চগড়ের হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি প্রধানপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়। ওই ঘটনার পর চার দিন ধরে সীমান্তের জিরো লাইনে শিশুসহ ১০ জন আটকে ছিলেন। পরে রোববার দিবাগত রাত আড়াইটার দিকে ভারতের টিয়াপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ফেরত নিয়ে যায়।











