অনলাইন ডেস্ক:
উগান্ডার গ্যান্ডার পূর্বাঞ্চলে বুধবার রাতে ভারী বৃষ্টিপাতের পর ভূমিধসের ঘটনায় অন্তত ৪০টি বাড়ি চাপা পড়েছে, এবং এখন পর্যন্ত ১৩টি লাশ উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ আশঙ্কা করছে, নিহতের সংখ্যা ৩০ ছাড়িয়ে যেতে পারে।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, ভূমিধসের ফলে বসতবাড়ি এবং কৃষিজমি মিলিয়ে প্রায় ৫০ একর জমি ধসে পড়ে। উদ্ধার তৎপরতা চলছে, তবে রাস্তাগুলোর কাদায় ঢেকে যাওয়া এবং অব্যাহত বৃষ্টির কারণে উদ্ধারকর্মীরা স্বাভাবিক কাজ করতে পারছেন না।
উগান্ডা রেড ক্রস সোসাইটি জানিয়েছে, উদ্ধার কাজে সহায়তার জন্য এক্সক্যাভেটর আনার পরিকল্পনা থাকলেও রাস্তায় প্রতিবন্ধকতার কারণে তা সম্ভব হচ্ছে না। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দুর্যোগ সতর্কতা জারি করা হয়েছে এবং ভারী বৃষ্টিপাতের কারণে দেশের প্রধান সড়কগুলো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।











