অনলাইন ডেস্ক:
গত আগস্টে হেডিংলিতে পাকিস্তানের বিপক্ষে জো রুট ভেঙেছিলেন টেস্ট ক্যারিয়ারে সবচেয়ে ক্যাচের রেকর্ড। পেছনে পড়ে গিয়েছিলেন স্টিভ স্মিথ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবান টেস্টে আবার শীর্ষস্থান ফিরে পেলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার। গত রোববার কিংসমিডে চারটি ক্যাচ নেন স্মিথ। এর মধ্যে নিজের দ্বিতীয় ক্যাচে ডেভিড বেডিংহামকে ফিরিয়ে বিশ্ব রেকর্ড গড়েন তিনি। ২১৯ ক্যাচ নিয়ে ফিল্ডিংয়ে নেমেছিলেন স্মিথ। তেম্বা বাভুমাকে স্লিপে মুঠোবন্দি করে রুটের পাশে বসেন। বেডিংহ্যামের ক্যাচ নিয়ে ইংল্যান্ড তারকাকে পেছনে ফেলেন। তারপর দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটার কাইল ভেরেইনেকে তালুবন্দি করেন। চতুর্থ ক্যাচ তিনি নেন আনরিখ নর্কিয়ের। ওই ক্যাচেই দক্ষিণ আফ্রিকাকে ২৮৪ রানে অলআউট করে অস্ট্রেলিয়া। স্মিথ এখন ২২২ ক্যাচের মালিক। দ্বিতীয় ইনিংসে সেই সংখ্যা বাড়লেও বাড়তে পারে।











