মুলাদীতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মুলাদী প্রতিনিধি:

বরিশালের মুলাদী উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। পুলিশ রবিবার (১৮ অক্টোবর) সকালে থানা পুলিশ সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে উপজেলার একটি নির্দিষ্ট এলাকায় অভিযান চালানো হয় অভিযানকালে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে ওই ব্যক্তিকে আটক করা হয় এবং তার শরীর তল্লাশি করে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।